লোডশেডিং সাময়িক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ২২:৪১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২২:৪১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভবিষ্যতের কথা ভেবে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমেছে। সবাই কমবেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সংকট বেশিদিন থাকবে না। সবার সাময়িক কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বুধবার (১৯ অক্টোবর) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোভিড শেষ না হতেই ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে সব ধরণের জ্বালানির অবিশ্বাস্য দাম বেড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। প্রভাব পড়ছে আমাদের উপরেও।

প্রসঙ্গত, জ্বালানি ঘাটতির কারণে সরকার শিডিউল করে সারাদেশে লোডশেডিং দিচ্ছে। সম্প্রতি শিল্পে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণেও কিছুটা বিদ্যুৎ ঘাটতি বেড়েছে বলেও প্রতিমন্ত্রী সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, শিল্পে চাহিদা বেড়ে গেছে। আমাদের সে জায়গাটি গুরুত্ব দিতে হচ্ছে। ফলে বিদ্যুতের আবাসিকের কিছু লোডশেডিং বাড়াতে হয়েছে। সব সমস্যা সাময়িক। আগামীতে বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের