কক্সবাজারে বায়ু বিদ্যুৎ প্রকল্পে প্রথম টারবাইন উত্তোলনের কাজসম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২০:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:০৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কক্সবাজারের খুরুশকুলে নির্মাণাধীন দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন উত্তোলনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি ২০২৩ সালের মে-জুন থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন।

সোমবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এ প্রকল্পের মাধ্যমে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

প্রতিমন্ত্রী বলেন, ক্লিন এনার্জির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে এই প্রকল্প বাংলাদেশকে নতুন পথ দেখাবে। কক্সবাজারে বায়ু বিদ্যুৎ প্রকল্পে প্রথম টারবাইন উত্তোলনের কাজসম্পন্ন

এর আগে গত ৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

জানা যায়, এই প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নে টারবাইনগুলো (পাখা) নির্মাণ করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী