যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১২:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৩:৪০

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ যথাসময়ে শেষ সমন্বিতভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। সব মিলিয়ে কাজ সন্তোষজনক। তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ যথাসময়ে বা দ্রুত সময়েই শেষ হওয়ারর প্রত্যাশা।’

বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।’

তিনি আরও বলেন, ‘কাজ চলমান আছে। কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।’

ভারতের তিনটি কোম্পানি সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে। মূলত কোম্পানি তিনটির কাজে গতি না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আগামী বছর রূপপুর কেন্দ্রর কোজ শেষ হবে। এর মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ না হলে রূপুপর কেন্দ্র বসে থাকবে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের