আন্তঃসংস্থা পাওনা আদায়ে জোর দিচ্ছে বিদ্যুৎ বিভাগ

সঞ্চিতা সীতু
১২ নভেম্বর ২০২২, ১১:০০আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৩:০৫

এবার আন্তঃসংস্থা দেনা পরিশোধ ও পাওনা আদায়ের ওপর জোর দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের ১৩টি কোম্পানি এবং সংস্থার মধ্যকার দেনা-পাওনার হিসাব অনেক লম্বা। মোট ২৯ হাজার ৮৪৯ কোটি টাকা একে অপরের কাছে পাবে। দীর্ঘদিন থেকে এই বকেয়া ঝুলে থাকলেও কেউ তা পরিশোধের উদ্যোগ নিচ্ছে না। এতে সারচার্জ বা সুদের পরিমাণ বাড়ছে। বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, আন্তঃসংস্থা দেনা-পাওনার মধ্যে ২০ হাজার কোটি টাকাই সুদ।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথোরিটি বা ডেসার দেনা সব চাইতে বেশি। দীর্ঘদিন থেকে এই দেনার ওপর সুদ জমা হলেও তা পরিশোধ করা হয়নি। কেবল ডেসার কাছে পিডিবির পাওনা রয়েছে ১৮ হাজার ৪৪৫ কোটি টাকা। চক্রবৃদ্ধি সুদে ১৬৪ কোটি ৭৮ লাখ টাকা থেকে বাড়তে বাড়তে এই দেনা দাঁড়িয়েছে। ঢাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ১৯৯০ সালে ডেসা গঠন করা হয়। এর পরের বছর থেকে এটি বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ শুরু করে। কিন্তু বিদ্যুৎ চুরি, সিস্টেম লস আর নানা কারণে এটি ভেঙ্গে দিতে বাধ্য হয় সরকার। এরপর ডেসার সব সম্পদ নিয়ে ২০০৮ থেকে বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ শুরু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। কিন্তু ডেসার এই বকেয়ার বিষয়টি এত দিন অমীমাংসিতই রয়ে গেছে।

এর বাইরে পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ডেসকোর কাছে সারচার্জসহ পাবে ৭৩৪ কোটি ৯০ লাখ টাকা।  এরমধ্যে জুলাই পর্যন্ত মোট বকেয়া ৮২৭ কোটি ১০ লাখ টাকা এবং সুদ ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা।

পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির কাছে সারচার্জসহ পাবে ৩ হাজার ৩৮৭ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে সুদ ধরা হয়েছে ২ হাজার ৯৮ কোটি ৬০ লাখ টাকা। একইভাবে পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ওজোপাডিকোর কাছে সারচার্জসহ পাবে ৪৬৫ কোটি ৪২ লাখ টাকা। এরমধ্যে সুদ ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা। এর বাইরে নেসকোর কাছে সারচার্জসহ পাবে ৮৮৬ কোটি ৩৭ লাখ টাকা।  এরমধ্যে সুদ ধরা হয়েছে ১৩৫ কোটি ৫৬ লাখ টাকা, আরইবির কাছে সারচার্জসহ পাবে ৪ হাজার ৮৫৩ কোটি ৩৮ লাখ টাকা পাবে।

এদিকে পিজিসিবির-ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে পাওনা আছে। এরমধ্যে সবচেয়ে বেশি পাওনা পিডিবির কাছেই। পিজিসিবি সঞ্চালন লাইনের বিল বাবদ পিডিবির কাছে পাওনা ৫৪৩ কোটি ৫৩ লাখ টাকা পাবে। একইভাবে ডিপিডিসির কাছে পাওনা ১৪৭ কোটি ৯৫ লাখ টাকা, ডেসকোর কাছে পাওনা ৩৭ কোটি ২৭ লাখ, আরইবির কাছে ২৪৬ কোটি ৪০ লাখ, ওজোপাডিকোর কাছে ২১ কোটি ৯০ লাখ ও নেসকোর কাছে ২৫ কোটি ৭ লাখ টাকা পাবে পিজিসিবি। এছাড়া ডেসার কাছেও এই কোম্পানির দেনা আছে ১৪ কোটি ৮ লাখ টাকা৷

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, বিদ্যুৎ বিভাগ আন্তঃসংস্থা দেনা আদায়ের ওপর এতদিন জোর না দিলেও এখন জোর দিচ্ছে। বিশেষ করে সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের দাম পরিশোধ না করতে পারায় বকেয়া আদায়ে জোর দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান সম্প্রতি বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে বলেন, আন্তঃসংস্থা দেনা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে।

 

/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী