বকেয়া বিল আদায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৭:২১

অবৈধ সংযোগ বন্ধ এবং বকেয়া বিল আদায়ে অভিযানে নেমেছে তিতাস। সোমবার (১৪ নভেম্বর) সকালে শুরু করা অভিযান চলবে আগামীকাল বিকাল পর্যন্ত।

তিতাস জানায়, অভিযানে বকেয়া বিলের অভিযোগে রাজধানীর ৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে চলেছে তারা। প্রায় দেড় হাজার কোটি টাকার মতো বকেয়া বিল আদায় করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, ‘৩০টি টিম কাজ করছে। কুড়িল অফিসের অধীনে অনেকগুলো এলাকায় এক সঙ্গে কাজ শুরু করেছি আমরা। গুলশান, বনানী, উত্তরা, নাখালপাড়া, বাড্ডা, দক্ষিণখান, উত্তরখান, কাওলাসহ আর বেশ কিছু এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তাই আগামীকালও অভিযান চালানো হবে। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

প্রসঙ্গেত, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কাওরান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে।

তিতাসের আরেক কর্মকর্তা জানান, আগামীতে মিরপুর অফিসের অধীন এলাকায় অভিযান চালানো হবে। এর আগে গত ৭ ও ৮ নভেম্বর সোবাহানবাগ অফিসের অধীনে অভিযান চালানো হয়েছিল। তবে এখন পর্যন্ত সংযোগ বিচ্ছিন্নের মোট হিসেব পাওয়া যায়নি বলে তিনি জানান।

 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান