বেসরকারি উদ্যোগে জ্বালানি তেল আমদানির সুযোগ আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৯:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৯:৩৯

বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে চাইছে সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে এমন উদ্যোগ সরকার নিচ্ছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জ্বালানি বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক। ছবি: ফোকাস বাংলা

তিনি জানান, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এর খসড়া অনুমোদনের সময় মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এমন চিন্তা-ভাবনা করছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানিসহ অন্যান্য এনার্জি বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে।

এক্ষেত্রে দুটি উপায় হতে পারে জানিয়ে তিনি বলেন, বেসরকারি আমদানিকারকরা আমদানি করে নিজেরাই বাজারে বিক্রি করলে বেশি ভালো হবে নাকি তারা আমদানিকৃত জ্বালানি তেল পরিশোধন করে তা বিপিসির কাছে বিক্রি করবে—পরে তা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, তবে যেটা করতে হবে তা হলো—ক্রুড অয়েল যারা আনবে, বিটুমিনসহ অন্যান্য যে উপজাত পণ্য আসবে এগুলো হয় তারা স্থানীয় বাজারে বিক্রি করবে অথবা বাইরে রফতানি করবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এক্ষেত্রে যেটা রিফাইনড হলো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা, তা বিএসটিআইকে মনিটরিং করতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনায় রাখতে বলা হয়েছে এবং খুব শিগগির সিদ্ধান্তে যেতে বলা হয়েছে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের