রামপাল থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে আসছে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ০১:৪৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৪৩

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে সরবরাহ হচ্ছে। এর মধ্যে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় সরবরাহ করা হচ্ছে। তবে এখনও কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেনি। চলতি মাসের মধ্যেই কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, বাণিজ্যিক উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত এটিকে সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ বলা যায় না। কারণ, এখনও পিডিবির এই বিদ্যুৎ কিনছে না। আমরা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দিচ্ছি। সব মিলিয়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ৪০০ মেগাওয়াট সদ্য উদ্বোধন করা গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইন দিয়ে ঢাকায় আনা হচ্ছে। তবে সবই পরীক্ষামূলক। সিওডি (বাণিজ্যিক উৎপাদনের দিনক্ষণ) না হলে আমরা বলতে পারি না জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

এর আগে গত ১৫ আগস্ট কেন্দ্রটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। এরপর মাঝেমধ্যে অল্প অল্প করে বিদ্যুৎ গ্রিডে পরীক্ষামূলকভাবে দিতে শুরু করে। সর্বশেষ গত ২৪ নভেম্বর রামপালের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের থেকে ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইনে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে বিআইএফপিসিএল। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কেন্দ্রটির প্রতি ইউনিটের উৎপাদনক্ষমতা ৬৬০ মেগাওয়াট।

কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় ৮০ শতাংশ শেষ। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জুনে দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী