‘সহযোগিতা বাড়াতে জেবিক’র সঙ্গে  সমঝোতা স্মারক সই প্রয়োজন’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৪

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন-জেবিকের গভর্নর নবোমিৎসু হায়াসি বলেছেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পারিক স্বার্থ সংরক্ষণে জেবিকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা প্রয়োজন। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে  জেবিক-এর গভর্নর নবোমিৎসু হায়াসি সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ কথা বলেন। এ সময় তারা  বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন।।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ গভর্নরকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন। জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। জাপানিজ কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। জেবিক চলমান ও আগত প্রকল্পগুলোতে অর্থায়ন করতে পারে।’ এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন।

জেবিকের গভর্নর বাংলাদেশের সঙ্গে আরও সুসম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দেন।

প্রসঙ্গত, বিবিয়ানা ৩ হাজার ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রে জেবিক অর্থায়ন করেছে। গ্যাস মিটার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম এগিয়ে চলছে।

আলোচনাকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও জেবিকের দিল্লি অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোসিহিকো কুরিহারা উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের