রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নির্ধারিত সময়ের আগেই শেষ হলো বহিঃসুরক্ষা দেয়ালের কংক্রিট ঢালাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৯:০১আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯:০১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রিয়্যাক্টর ভবনের বহিঃসুরক্ষা দেয়ালের (আউটার কন্টেইনমেন্ট) ডোম অংশের কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের ৪৫ দিন আগেই সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো পুরো বহিঃসুরক্ষা দেয়ালের সম্পূর্ণ কংক্রিট ঢালাই। পুরো প্রক্রিয়ারটির জন্য ১৫৫ দিন সময় নির্ধারিত থাকলেও তা ১১০ দিনেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। শিডিউল অনুযায়ী চলতি বছরের ১৫ এপ্রিল কাজটি শেষ হওয়ার কথা ছিল।

রবিবার (১২ মার্চ) এই কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডোম অংশের ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ১ হাজার ৩৮৩ ঘনফুট কংক্রিট। ৪৪ জন বাংলাদেশিসহ ৬৫ জন বিশেষজ্ঞ এ কাজে অংশ নেন।

বহিঃসুরক্ষা দেয়ালটির ঢালাই নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় ডিজাইন অবস্থানে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত ডিফ্লেকটরের অভ্যন্তরীণ ও বহির্ভাগের স্টিল কাঠামো স্থাপনের কাজও সময়ের আগেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি এ প্রসঙ্গে বলেন, ‘ডিফ্লেকটর স্থাপনের মধ্য দিয়ে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জিং মডিউল কেসিং এবং স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার এয়ারডাক্টের স্থাপন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।’

প্রসঙ্গত, রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। প্রতিটি ইউনিটের আয়ুকাল ৬০ বছর ধরা হয়েছে, যা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে