‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উন্নয়নকে অব্যাহত রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ২০:৪১আপডেট : ১২ মার্চ ২০২৩, ২০:৪১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উন্নয়ন-অগ্রগতিকে অব্যাহত রাখবে। শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে সরকার কাজ করছে। প্রাথমিক জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানো হয়েছে। সব পরিকল্পনা ২০৪১ সালের উন্নত বাংলাদেশকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে এবং হচ্ছে।

রবিবার (১২ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ উপলক্ষে আয়োজিত জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত সেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেই নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়ন এলাকাভিত্তিক উন্নয়নকে সম্প্রসারণ করেছে। ফলে সুষম উন্নয়ন নিশ্চিত হচ্ছে। এসময় তিনি প্রাকৃতিক গ্যাস, এলএনজি, এলপিজি, আগামী দিনের বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা, খনিজ কয়লা, জ্বালানি মিক্স, ক্লিন জ্বালানি, জ্বালানি সংরক্ষণ, জ্বালানির বহুমুখী উৎস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক এ সংকটের সময়ে জ্বালানি খাতের ভবিষ্যৎ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত, তারা যে দামে জ্বালানি কিনছে, সে দামেই বিক্রি করছে। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে— জ্বালানি খাতে আর কোনও ভর্তুকি দেওয়া হবে না। ক্রমান্বয়ে অ্যাডজাস্টমেন্টের দিকে এগিয়ে যাওয়া হবে।

মূল প্রবন্ধে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কার্যক্রম, নাবায়ন যোগ্য জ্বালানির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের  প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, জি ই গ্যাস পাওয়ার সাউথ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দীপেশ নন্দ ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী