সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পেলো কুতুবদিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ০৯:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯:০০

সাবমেরিন কেবলের মাধ্যমে এবার কুতুবদিয়ার মানুষ বিদ্যুৎ পেলো। বুধবার (১২ এপ্রিল) রাতে জাতীয় গ্রিড থেকে সেখানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

পিডিবি জানায়, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‌‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটির মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। গত বছরের নভেম্বরে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে হাতিয়ায় প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ  পাচ্ছেন।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে স্বাভাবিক সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছিল না। এই কারণেই সাবমেরিন ক্যাবল ব্যবহার করা হয়েছে। এটি ব্যয়বহুল হলেও শুধু শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান পিডিবির কর্মকর্তারা।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে মগনামা ঘাট পর্যন্ত ৩৩ কেভি রিভার ক্রসিংসহ লাইন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে কুতুবদিয়ায় দুই কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করা হয়েছে।

২১৫ বর্গকিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া দ্বীপে প্রায় দুই লাখ মানুষের বাস। ২০০৫ সাল থেকে সেখানে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও কিছু এলাকায় কিছু গ্রাহককে সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিলো।

কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার ফলে ওই এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী