উত্তরাঞ্চলে আসতে শুরু করেছে আদানির বিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৫০ আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২:২০

কৃষিপণ্যে সমৃদ্ধ দেশের উত্তরের দুই বিভাগ রাজশাহী ও রংপুরে আসতে শুরু করেছে ভারতের আদানি গ্রুপের উৎপাদিত বিদ্যুৎ। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল) প্ল্যান্টটির প্রথম ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট এ মাসের শুরুতে কমিশনিং শুরু করে এবং বাংলাদেশের ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে। এর ফলে সুফল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৬ এপ্রিল) আদানি পাওয়ারের পক্ষে মাস্টহেড পিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে ২০১৭ সালে এপিজেএলের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গোড্ডায় এই বিদ্যুৎ প্রকল্পের দুই ইউনিটের সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। চুক্তির আওতায় গত ২০ মার্চ এপিজেএলের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করে পিডিবি। তারা আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে রুটিন ভিত্তিতে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে।

আদানি পাওয়ারের ঝাড়খণ্ড প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য গোড্ডা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত আদানি গ্রুপ ইতোমধ্যে ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করেছে। এ সঞ্চালন লাইন এরপর রাজশাহীর সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে পৌঁছেছে বগুড়ায়। সেখানে সাবস্টেশনের মাধ্যমে আমদানিকৃত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এই বিদ্যুৎ থেকে উপকৃত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ এবং এটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ওপর চাপ কমিয়ে এনেছে।

আদানি পাওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসবি খাইলিয়া বলেন, ‘গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি কৌশলগত সম্পদ। এটি বিদ্যুৎ সংকট কমিয়ে আনবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে অবদান রাখবে। একইসঙ্গে এ প্ল্যান্টটি দক্ষিণ-পূর্ব ভারতের অন্যতম কার্যকর ও পরিবেশবান্ধব তাপবিদ্যুৎকেন্দ্র, যেটিতে প্রথম দিন থেকেই শতভাগ ফ্লুই-গ্যাস ডিসালফারাইজেশন, সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন এবং জিরো ওয়াটার ডিসচার্জ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।’

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সর্বশেষ খবর
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই
শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই
সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান