রাজধানীতে ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৯:৪৫আপডেট : ০৯ মে ২০২৩, ২০:০৮

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল থেকে সদরঘাট পর্যন্ত ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। গত দুই দিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-২ এর অধিভুক্ত এলাকায় মঙ্গলবার (৯ মে) বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ বিশেষ অভিযান চালানো হয়। মেট্রো ঢাকা (উত্তর ও দক্ষিণ)-এর বিভিন্ন বিভাগ থেকে অগত টিমগুলো গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে মঙ্গলবার মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করে। এরমধ্যে বকেয়ার কারণে ৫৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য সাতটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইভাবে সোমবারও ৭৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এর বাইরে সোমবার রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের ১৮টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে সেই ১৮টি কারখানা বন্ধের শর্তে মঙ্গলবার আবার সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল এবং আজ রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, তোপখানা, বিজয়নগর, শাহজাহানপুর, কমলাপুর, মানিকনগর, নাজিমউদ্দিন রোড, ওয়াইজঘাট, বকসিবাজারসহ সদরঘাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়েছে তিতাস। অভিযানে সোমবার ৭৮টি এবং মঙ্গলবার ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের অংশ হিসেবে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাজধানীর মুগদা, মান্ডা, খিলগাঁও, বনশ্রীসহ আশেপাশের এলাকায় অভিযান চালাবে তিতাস।’

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের