রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম ইউনিটে স্থাপিত হলো ‘কোর ব্যারেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৯:৪৪আপডেট : ৩০ মে ২০২৩, ১৯:৪৬

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি লোডের জন্য প্রস্তুত হচ্ছে। ইতোমধ্যে ইউনিটে স্থাপিত হয়েছে কোর ব্যারেল।

মঙ্গলবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এ তথ্য জানায়।

রোসাটম জানায়, রিয়্যাক্টরের অভ্যন্তরে যেসকল গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে তার ভেতর কোর ব্যারেল অন্যতম। এর ভেতরে স্থাপিত হয় জ্বালানি অ্যাসেম্বলি এবং ব্যাফেল। ফুয়েল অ্যাসেম্বলিতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া। কোর ব্যারেলের নিচের অংশে অনেকগুলো ছিদ্র থাকে, যাতে কুল্যান্ট বা শীতলকারী পদার্থ (বিশেষভাবে মিনারেলমুক্ত পানি), এর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে জ্বালানি রডের বহিরাবরণকে শীতল রাখতে পারে। কোর ব্যারেলটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কুল্যান্টের প্রবেশ ও বহিগমন আলাদা থাকে। এটি রিয়্যাক্টর প্রেসার ভেসেলকে নিউট্রন এবং গামা রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ ধরণের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি কোর ব্যারেলটি রিয়্যাক্টরের একটি অবিচ্ছেদ্য অংশ। এটির ওজন ৭৩ দশমিক ৭৪ টন, দৈর্ঘ্য ৩৫ দশমিক ৬৬ ফুট, এবং ব্যাস ১১ দশমিক ৮৪ ফুট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম ইউনিটে স্থাপিত হলো ‘কোর ব্যারেল’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করছে রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম। কেন্দ্রটিতে ৩য় প্রজন্মের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টরভিত্তিক দুটি ইউনিট স্থাপন করা হবে, প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রিয়্যাক্টরের আয়ুষ্কাল ৬০ বছর। তবে তা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে। প্রথম ইউনিটটি ২০২৩ সালের শেষদিকে এবং দ্বিতীয়টি ২০২৪ সালে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের