সেপ্টেম্বরে উদ্বোধন হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ২৩:৪০আপডেট : ২৪ জুন ২০২৩, ২৩:৪০

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, আগামী সেপ্টেম্বরে উদ্বোধন হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

শনিবার (২৪ জুন) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ইয়াফেস ওসমান।

ইয়াফেস ওসমান বলেন, ‘শতভাগ বিদ্যুতায়নের সুবিধার আওতায় এসেছে সারা দেশ। চাহিদা বাড়লে মাঝেমধ্যে সংকট হয়, তখন মানুষ কষ্ট পায়। এতে সরকারও কষ্ট পায়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য এ সমস্যা হয়েছিল। সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।’

এর আগে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিসিএসআইআর উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ ‘সূর্য বিদ্যুৎ’ উদ্বোধন করেন মন্ত্রী, যেটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থাকবে। এর প্রথমটি সেপ্টেম্বরে উৎপাদন শুরু করবে। আগামী বছর উৎপাদনে আসার কথা রয়েছে দ্বিতীয় ইউনিটের।

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান বলেন, এই অ্যাপের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রযুক্তি স্থাপনসহ রক্ষণাবেক্ষণ সবকিছু নিজেই করতে পারবেন ভোক্তারা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের