সমৃদ্ধ বাংলাদেশকে সামনে রেখে প্রকল্প গ্রহণ করতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:৫৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশকে সামনে রেখে প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি বলেন, ‘দলগত উদ্যোগ জোরদার করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা আবশ্যক। কোনোভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না।’

রবিবার (২৩ জুলাই) ‘জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রকল্পগুলোর জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত বাস্তবায়ন আগ্রগতি পর্যালোচনা’ সভায় শতভাগ আরএডিপি বাস্তবায়ন সম্পর্কে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আরএডিপি ১০৩ দশমিক ০৪ ভাগ বাস্তবায়ন অবশ্যই প্রশংসার যোগ্য। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ গত দুই বছরে পর পর শতভাগ এডিপি বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক বাড়াতে পরিকল্পনামাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জিওবি ও বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ৭টি, নিজস্ব প্রকল্প ২৫টি ও গ্যাস উন্নয়ন তহবিলভুক্ত ১২টিসহ মোট ৪৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৪ হাজার ৫৩ দশমিক ২০ কোটি টাকা। আর্থিক ব্যয় ৪ হাজার ১৭৬ কোটি ৫৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতির হার ১০৩ দশিমিক ০৪ ভাগ। ২০২১-২০২২ অর্থবছরে আর্থিক অগ্রগতি ছিল ১০৩ দশমিক ৫২ ভাগ।  

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারসহ সংশ্লিষ্ট সংস্থা প্রধানরা সংযুক্ত ছিলেন।  

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী