চট্টগ্রাম-মেঘনাঘাট ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৯:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৪২

চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। লাইনটির দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৫টায় মেঘনাঘাট প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজে লাইনটি চালু করা হয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, লাইনটি বাঁশখালীতে নির্মিতব্য এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

লাইনটির দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার

এর আগে গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণসক্ষমতায় চালু করা হয়েছিল।

উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের তুলনায় শক্তিশালী হয়েছে। দীর্ঘতম এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ব্যাকবোন লাইন হিসেবে কাজ করবে বলে জানায় পিজিসিবি৷

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ