রাজধানীতে ১৩৬টি সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৯:০৫আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:০৫

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীতে ১৩৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। মঙ্গল ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গল ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তিতাস। অভিযানে বুধবার ৫১টি এবং মঙ্গলবার ৮৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিতাস জানায়, বুধবার ঢাকা মেট্রোতে অভিযান চালিয়ে তিতাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম বকেয়ার কারণে ৪৬টি আবাসিক এবং একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে। তাছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে চারটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষনিকভাবে বকেয়া ও জরিমানা বাবদ আদায় করা হয় ১৪ দশমিক ৪১ লাখ টাকা।

একইভাবে মঙ্গলবার ঢাকা মেট্রোতে বিশেষ অভিযানে চালায় সংযোগ বিচ্ছিন্নকারী টিম। এ সময় বকেয়ার কারণে ৭৯টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ছয়টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষনিকভাবে আদায় করা হয় ৫৯ দশমিক ৯৬ লাখ টাকা।

/এসএনএস /আরকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি