গ্রাহকসেবায় হটলাইন চালু করলো বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১৭:২০ আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৭:২০

বিদ্যুতের গ্রাহকসেবায় হটলাইন (১৬৯৯৯) চালু করেছে বিদ্যুৎ বিভাগ। এখন থেকে দেশের ছয় বিতরণ কোম্পানির গ্রাহকরাই এই হটলাইন নম্বরে কল দিয়ে অভিযোগ জানাতে পারবেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎভবনে নতুন এই নম্বরের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। একটা বড় সমস্যা হলো, ফোন না করা পর্যন্ত সেখানে কেউ হাজির হয় না। অনেকে আবার জানেও না যে কোন নম্বরে ফোন দেবে। কারণ একেক বিতরণ সংস্থার একেক নম্বর। এইসব সমস্যা সমাধানে ১৬৯৯৯ নম্বরটি ব্যাপক ভূমিকা রাখবে। এই নম্বরে কল দিলে আপনি যে বিতরণ সংস্থার সাহায্য চান, সেটা পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, একক নম্বরের ফলে এখন থেকে দেশের সব শ্রেণির বিদ্যুৎগ্রাহক সরাসরি ফোন করে বিদ্যুৎ সংক্রান্ত সব সেবা গ্রহণ করতে পারবেন। বিদ্যুৎ খাতের ৬ বিতরণ কোম্পানি পিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকো গ্রাহকদের জন্য কেন্দ্রীয়ভাবে এই একক নম্বর চালু করা হয়েছে। তবে এসব কোম্পানির সবার নিজস্ব হটলাইন নম্বর ছিল আগে থেকেই।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

হটলাইন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকা থেকে অভিযোগ বেশি আসে। তাদের আরও সক্রিয় থাকতে হবে। ১৬৯৯৯ হটলাইনটি বিলের সঙ্গে বা ওয়েবসাইটে এবং এসএমএস দিয়ে ব্যাপক প্রচার করা আবশ্যক। এ সময় তিনি হটলাইন নম্বর ১৬৯৯৯, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং ‘Chat BOT’-এর মাধ্যমে গ্রাহক সেবা এবং সেবা সংক্রান্ত তথ্য দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান।

পিডিবির চেয়ারম্যান মো মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ  সচিব হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান প্রমুখ।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
সর্বশেষ খবর
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম