‘পারস্পরিক সহযোগিতা বাংলাদেশ-থাইল্যান্ডের জ্বালানি খাতের উন্নয়ন নিশ্চিত করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৬:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬:৫০

বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এসডিজি লক্ষ্য অর্জন, জ্বালানি নিরাপত্তা ও ক্লিন এনার্জি ব্যবহারে পারস্পরিক সহযোগিতা নিকট ভবিষ্যতে থাইল্যান্ড ও বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রতিমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগার সঙ্গে দ্বিপাক্ষিক সভায় অংশ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রাধান্য পেয়েছে বিনিয়োগ ও জ্বালানি অর্থনৈতিক সহযোগিতা এবং ইলেকট্রিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে উভয় দেশ উপকৃত হতে পারে।’

ভেঠকে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী ও থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
চট্টগ্রাম থেকে সরাসরি শিপিং রুটে আগ্রহী থাইল্যান্ড
সর্বশেষ খবর
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে