কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৫, ১৯:০৫আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৯:০৫

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এমতাবস্থায় সেখানে টিকতে না পেরে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বিডিআর সদস্যরা।

সোমবার (৭ জুলাই) বিকালে কাকরাইল মোড় থেকে শহীদ মিনারে আসেন ৩ দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে এখন পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করেননি তারা।

বিডিআর সদস্যদের অভিযোগ, কাকরাইলে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় একাধিক আন্দোলনকারী আহত হয় এবং ১৩ জনকে পুলিশ আটক করে। তাদের মধ্যে একজন নারী।

আন্দোলনরত বিডিআর সদস্য সুদর্শন চাকমা বাংলা ট্রিবিউনকে জানান, হত্যাকাণ্ডের সময় তিনি ফেনীতে ছিলেন, তবুও তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে মাশরুমের কাজ করছেন।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অযৌক্তিক না। পুলিশের এমন হামলার কোনও যৌক্তিকতা আমরা দেখি না। আমাদের প্রতিনিধিরা থানায় গেছেন আটককৃতদের ছাড়াতে। তারা এলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পারবো।’

বিডিআর সদস্যদের ৩ দফা দাবি

১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুর্নবহাল

২. পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং

৩. বিডিআর নাম পুর্নবহাল ও কারাগারে বন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি।

/জেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান