এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ছাড়া বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের, মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বাজার দর ও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গত মাসে ডলারের গড় দর ছিল ১১৬ দশমিক ৩৯ টাকা, চলতি মাসে বেড়ে হয়েছে ১১৭ দশমিক ৭৯ টাকা।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৪০ পয়সা ধরে এই দাম সমন্বয় করা হয়েছে। এদিকে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। অটোগ্যাস লিটারপ্রতি ৬৪ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বেশিরভাগ জায়গায় কমিশনের নির্ধারিত দামে এলপিজি বাজারে বিক্রি হয় না বলে অভিযোগ আছে। এই বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এদিকে অক্টোবরে ১২ কেজির দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা। আগস্ট মাসে দাম ছিল ১ হাজার ১৪০ টাকা। জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

/এসএনএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী