উত্তর ও দক্ষিণখানে গ্যাস নেই, পাইপলাইন মেরামতের কাজ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৪, ১৮:৪০আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৮:৪০

সিটি করপোরেশনের কাজের সময় তিতাসের গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করে ঠিকাদাররা। ক্ষতির কারণে যে লিকেজ হয়েছে তা বন্ধ করতে মেরামতের কাজ চলছে। এতে করে ঢাকা মহানগরীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিটি করপোরেশনের কাজের সময় নিয়োজিত ঠিকাদারদের মাধ্যমে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত বা লিকেজ হওয়ায় ঢাকা মহানগরীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। ওই পাইপলাইনের মেরামত কাজ চলমান রয়েছে। অতি দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে মর্মে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া বলেন, ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। পাইপ মেরামত নয়, পাইপ পরিবর্তন করতে হচ্ছে। তাই সময় লাগছে। রাতের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আশা করি।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী