কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ানোর রোডম্যাপ হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২১:১০আপডেট : ১৩ মে ২০২৪, ২১:১০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ানোর রোডম্যাপ করা হচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন কাজ সহজ করে দেবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের নেপথ্যে কাজ করবে প্রযুক্তি। কর্মক্ষত্রের সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইঞ্জিনিয়ারদের দায়িত্বশীল অবদান রাখা বাঞ্ছনীয়।

সোমবার (১৩ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ ‘দ্য ইঞ্জিনিয়ার ফর ট্রান্সফরমিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের সমাপণী অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে কানেকটিভিটি তৈরি হয়েছে, যা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ভিত্তি। সময়োচিত সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করে দেশকে দ্রুততার সঙ্গে স্মার্ট দেশে পরিণত করতে হবে। যেসব দেশ এক্ষেত্রে এগিয়ে আছে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। পড়াশোনা ও শিক্ষার মধ্যে থেকে  উদ্ভাবন বাড়াতে হবে। উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে অবকাঠামোগত, স্বাস্থ্যগত, শিক্ষাসহ অন্যান্য বিদ্যমান চ্যালেঞ্জ সমন্বিত বুদ্ধিমত্তার মাধ্যমে মোকাবিলা কৌশলই বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ পরিণত করবে। বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যত দ্রুত প্রযুক্তিকে মানুষের কল্যাণের একটি শক্তি হিসেবে দাঁড় করাতে পারবে দেশ যত দ্রুত উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বিদ্যুৎ ও জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ছে। আরও বাড়ানো হচ্ছে। স্মার্ট মিটারের সাহায্যে গ্রাহকের চাহিদা অনুসারে সংশ্লিষ্ট এলাকার লোড বিতরণ ও নিয়ন্ত্রণ করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্কাডা’র মাধ্যমে কোথায়, কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে জানা যাবে। আমাদের ইঞ্জিনিয়াররা আন্তরিকতার সঙ্গে কাজ করলেও ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণে দৃঢ় সংকল্পে জনগণের প্রতি আনুগত্য রেখে কাজ করা আবশ্যক।

৬১তম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কনভেনশনে মোট ১০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নুর ।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে