জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৯:৫১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:২৭

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থাৎ প্রতি মাসে বিইআরসি এলপিজির যে দাম নির্ধারণ করতো, সেটি এখন থেকে আর কার্যকর থাকছে না। একইসঙ্গে প্রতিমাসে তেলের মূল্য সমন্বয় করা হতো—সেটিও আপাতত আর হচ্ছে না। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ- এর চাপে জ্বালানি থেকে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিকগুলোতে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এমতাবস্থায়, ওই ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম