রাজধানীর কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা  তিতাস গ্যাস অধিভুক্ত ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইরপাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহক লাইনে গ্যাসের চাপ কম থাকতে পারে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি