তিতাসের অভিযান: ১৮ হাজারের বেশি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গত বছরের সেপ্টেম্বর থেকে সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত ১৮ হাজার ৪৩৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

তিতাস জানায়, তাদের আওতাধীন রাজধানীর ধানমন্ডি, মিরপুর, গুলশান, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সাভার, টঙ্গী, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে এই অভিযান চালানো হয়েছে।

আরও জানানো হয়, সেপ্টেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অভিযানে ১৪৫টি শিল্প, ৯০টি বাণিজ্যিক ও ১৮ হাজার ১৯৯টি আবাসিকসহ মোট ১৮ হাজাদ ৪৩৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ৪৩ হাজার ৩৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এই অভিযানগুলোতে ৯২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়। 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী