সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নারায়ণগঞ্জে চারটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিষ্টি কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকা অভিযান চালানো হয়েছে। তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

অভিযানের অংশ হিসেবে নয়াপুর বাজার সংলগ্ন তিনটি মিষ্টি তৈরির ফ্যাক্টরির অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে। 

অভিযানে চারটি স্পটে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৭০০টি বাড়ির ৯০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০ ফুট, ১.৫ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৪০ ফুট ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৩০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের