রোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে সিএনজি স্টেশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৫, ১৫:৩৫আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৩৮

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, রোজার মাসে স্টেশনগুলো বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে। 

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই চিঠিতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি