গ্রিড বিপর্যয়ে বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জেলা সন্ধ্যায় বিদ্যুৎহীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ০০:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৭

গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জেলা সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎহীন হয়ে যায়। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ এক দুর্ঘটনা ঘটে। তবে ত্রুটি কাটিয়ে পৌনে সাতটার পর থেকে কিছু কিছু জেলায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। রাত দশটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে৷ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পক্ষ থেকে এসব তথ্য জানো হয়।

শনিবার রাতে তাদের এক কর্মকর্তা জানান,  ‘বিকাল ৫টা ৪৫-এ বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে আবার গ্রিডের সাথে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানানো হয় বার্তায়। এদিকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে এসব অঞ্চলের জনগণকে। বিদ্যুৎনির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়েছ।

পৌনে ছয়টায় বিপর্যয়ের পর ঘণ্টা খানেক সময় লেগেছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে। এতটা সময় কেন প্রয়োজন হলো জানতে চাইলে পিজিসিবির এক কর্মকর্তা জানান, গ্রিড আবার চালু করাটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। বন্ধ হয়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুনঃ সংযোগের কার্যক্রম শুরু হয়ে যায়। নিরাপত্তা বজায় রেখে গ্রিড সাবস্টেশন এবং সঞ্চালন লাইনগুলো একের পর এক চালু হতে থাকে। কোনও স্থাপনা হয়তো ১৫ মিনিটের মাথায়, কোনোটি হয়তো ১০ মিনিটের মাথায়, কোনোটি হয়তো ২০ মিনিটের সময়- এভাবে পর্যায়ক্রমে রিস্টোরেশন সম্পন্ন হয়। গ্রিড রিস্টোরেশনের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোও চাহিদামাফিক একের পর এক চালু করা হয়। সব মিলিয়ে আজকের ঘটনায় পাওয়ার গ্রিডের ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লেগেছে সব কিছু স্বাভাবিক হতে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী