জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৭:২১আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭:২১

চলতি বছরের মে ও জুন মাসে জ্বালানি তেলের দাম কমানোর পর আগামী জুলাই মাসের জন্যও দাম  অপরিবর্তিত রেখেছে সরকার। রবিবার (২৯ জুন) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে জুলাই থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল লিটার প্রতি ১০২ টাকা, কেরোসিন ১১৪, অকটেন ১২২ এবং পেট্রোল ১১৮ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে।

আরও বলা হয়, জ্বালানি তেলের এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

এর আগে গত ৩১ মে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়— যা ১ জুন থেকে কার্যকর করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ।

এর আগে, মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এপ্রিল ও মার্চ মাসে দাম অপরিবর্তিত রেখেছিল সরকার। তবে ফেব্রুয়ারিতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি