রাজধানীর যেসব এলাকায় সোমবার ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর কিছু এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এই সময়ে ওই এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প— সব শ্রেণির গ্রাহকই সাময়িকভাবে কম চাপের গ্যাস সরবরাহ পেতে পারেন। 

পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের সময় সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কারিগরি কাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ আবার চালু হবে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী