গুজবে কান না দেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৬, ১৯:৩১আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২০:৩৪

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, অস্থির হওয়ার কোনও কারণ নেই এবং সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রীর পিএ আব্দুল্লাহ আল কায়েস এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভিডিওতে মন্ত্রী সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুত না করার পরামর্শ দেন।

পেট্রোল পাম্পের মালিকদের উদ্দেশে তিনি বলেন, “কাউকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করবেন না। স্বাভাবিক চাহিদার বাইরে কাউকে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না।”

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবারও অনেক পাম্পে একই চিত্র দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিকালে পাম্প পরিদর্শনে যান মন্ত্রী।

এসময় জ্বালানি তেল নিতে আসা মোটরসাইকেল-চালকদের দীর্ঘ লাইন দেখে মন্ত্রী বলেন, ‘‘অস্থির হয়েন না। খামাখা সময় নষ্ট করতেছেন।’’ অন্য এক ভদ্রলোককে বলেন, ‘‘একবারে খায়া ফেলালে, যুদ্ধ চলতেছে, গাড়ি নিয়ে বসে থাকা লাগবে। সবাইকে বুঝায়া বইলো- ভাই তেল আছে আমাদের, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ রাখতেছি।’’

ইকবাল হাসান মাহমুদ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘আপনার সংসারে যদি এক মণ চাল থাকে আর যদি সাপ্লাই না থাকে, আপনি কম করে খাবেন না? এটা সবাইকে বলেন। আর দুই হাজার টাকার (প্রাইভেটকারের জন্য) বেশি (তেল) দেবেন না।’’
এইদিকে শুক্রবার (৬ মার্চ) পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘‘দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। ’’ এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।’’

‘‘গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।’’
তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে। আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করবো। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।’’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী