বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান শুরু আজ থেকে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ১৯:৩৮আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৯:৩৮

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৯ মার্চ) থেকে প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিক এই অভিযান পরিচালনা করা হবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন এলাকার দায়িত্বে থাকবেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা। 

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, গুলশান ও হাতিরঝিল এলাকায় দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান। 

এছাড়া নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।

পুরান ঢাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান। এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী। আর বনানী ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী। 

/এসএনএস/এসটি/  
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান