তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ ৬১ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৬, ১৯:৫৭আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯:৫৭

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। তেলের দাম ব্যারেল প্রতি ১২০ মার্কিন ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত প্রায় ৬১ হাজার কোটি টাকা ব্যয় বাড়তে পারে।

শনিবার (২৮ মার্চ) চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বিসিক শিল্প নগরীর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জ্বালানি ব্যবহার, কার্বন নিঃসরণ ও ডিকার্বনাইজেশন সম্ভাবনা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লেই বছরে প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার অতিরিক্ত ব্যয় হয়। বর্তমানে বাংলাদেশ প্রায় ৯৫ শতাংশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল, ফলে বৈশ্বিক বাজারের অস্থিরতা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি থাকলে জ্বালানি খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই পরিস্থিতি একদিকে সংকট হলেও অন্যদিকে সুযোগও তৈরি করে। এখনই বিকল্প জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়ানো গেলে জ্বালানি ব্যয় কমানো সম্ভব হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং দীর্ঘমেয়াদে টেকসই শিল্পখাত গড়ে তোলার পথ সুগম হবে 

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান গবেষক এম জাকির হোসেন খান বলেন, “জ্বালানির দাম বাড়লে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। দেশের মোট কর্মসংস্থানের বড় অংশ এ খাত নির্ভর হওয়ায় এর নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। পাশাপাশি বড় শিল্প খাতও এসএমইর ওপর নির্ভরশীল হওয়ায় তারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।”

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে