জ্বালানি আমদানিতে বাড়ছে বাণিজ্য ঘাটতি, সমাধান সৌরবিদ্যুৎ: গবেষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৬আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৬

ব্যাপক জ্বালানি আমদানির কারণে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি ৫৯ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা এমবার। চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে এই চাপ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। সংকট মোকাবিলায় দ্রুত সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত ‘দ্য ইলেকট্রিক ফাস্ট-ট্র্যাক ফর ইমার্জিং মার্কেট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশে সহযোগিতা করেছে ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) ও ভি-২০। 

প্রসঙ্গত, এমবার যুক্তরাজ্যভিত্তিক (লন্ডন-ভিত্তিক) একটি আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা। 

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জ্বালানি আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১৫৫ বিলিয়ন ডলার, যা চলতি বছর ইরান যুদ্ধের প্রভাবে আরও ৩০ বিলিয়ন ডলার বাড়তে পারে। ইতোমধ্যে এসব দেশের অর্ধেকের বেশি সৌরবিদ্যুৎ ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। 

তবে বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মাত্র ৩ শতাংশ, যা বৈশ্বিক সংকট থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। 

চেইঞ্জ ইনিশিয়েটিভ-এর ব্যবস্থাপনা পরিচালক এম জাকির হোসাইন খান বলেন, “জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি ইতোমধ্যে পরিবার ও অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশকে বছরে অতিরিক্ত প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।” তিনি বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৫০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, সৌর প্যানেল, ব্যাটারি ও সংশ্লিষ্ট প্রযুক্তির দাম গত এক দশকে ৩০ থেকে ৯৫ শতাংশ কমেছে, যা এসব প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। বিকেন্দ্রীকৃত সৌরব্যবস্থা গ্রিড সম্প্রসারণ ছাড়াই দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে এবং আমদানিনির্ভরতা কমায়। 

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, “জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাংলাদেশকে অস্থির আন্তর্জাতিক বাজারের ঝুঁকিতে ফেলেছে। এ পরিস্থিতিতে সৌরশক্তি জ্বালানি নিরাপত্তা জোরদারে কার্যকর সমাধান হতে পারে।” 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ কম খরচের প্রযুক্তি ব্যবহার করে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর ব্যবস্থায় দ্রুত রূপান্তরের সুযোগ রাখে। এতে জ্বালানি প্রবেশাধিকার বাড়বে, আমদানি ব্যয় কমবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। 

/এসএনএস/এসটি/  
সম্পর্কিত
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
সর্বশেষ খবর
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু 
দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’