১ লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ২২:২৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২২:২৯

দেশের জ্বালানি চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় জানায়, সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে এই ডিজেল আমদানি করা হবে। প্রতি ব্যারেল ডিজেলের জন্য সরকারকে খরচ করতে হবে ৭৫ দশমিক শূন্য ছয় ডলার।

এছাড়া একই প্রতিষ্ঠান থেকে মোট পাঁচ লাখ টন ডিজেল আমদানির নীতিগত সিদ্ধান্ত রয়েছে, যার অংশ হিসেবে প্রাথমিকভাবে এক লাখ টন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে।

জ্বালানি তেল ক্রয়ের এই প্রস্তাবটি এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পায়। যদিও ওই বৈঠকে অনুমোদিত আরও দুটি প্রস্তাব পরে প্রত্যাহার করে নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে ‘ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডকো’ থেকে ১০ লাখ টন ডিজেল ও এক লাখ টন গ্যাসোলিন আমদানি এবং ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ থেকে ১ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব ছিল।

এর আগে গত ৩১ মার্চ দুই লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছিল ক্রয় কমিটি।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সর্বশেষ খবর
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের