জ্বালানি তেলের মজুতবিরোধী অভিযান: ২৮৫৬ মামলা, কোটি টাকার বেশি জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৬, ২০:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২২:৩৩

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে গত মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই সময়ে দুই হাজার ৪৫৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি এক কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে ছয় হাজার ২৪২টি অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানিও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল।

জ্বালানি খাতে অনিয়ম রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি