ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ২০:১২ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০:১২

ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। সংস্থার প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিবি জানায়, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷ গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল না।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে বলে জানায় সংস্থাটি। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে আগেও দেখেননি, ভবিষ্যতেও দেখবেন না: হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে আগেও দেখেননি, ভবিষ্যতেও দেখবেন না: হাসনাত আব্দুল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চাকরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার, পাসপোর্ট কেড়ে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি
চাকরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার, পাসপোর্ট কেড়ে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি
রক্ষা পেলো না মসজিদের বাক্সও, চুরি হয়ে গেলো টাকা
রক্ষা পেলো না মসজিদের বাক্সও, চুরি হয়ে গেলো টাকা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে