বুধবার বন্ধ থাকবে দেশের সব জ্বালানি তেলের ডিপো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ২২:২৩আপডেট : ৩০ জুন ২০২৬, ২২:২৩

বার্ষিক মজুত গণনা ও যাচাই কার্যক্রমের জন্য বুধবার (১ জুলাই) দেশের সব জ্বালানি তেলের ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বন্ড ও পরিদর্শন অধিদফতর নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে ১ জুলাই বার্ষিক সমাপনী মজুত গণনা, পরিমাপক মূল্যায়ন এবং বাহ্যিক যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রাম প্রধান স্থাপনাসহ সংশ্লিষ্ট সব ডিপো ও স্থাপনায় ওই দিন বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

তবে দেশে জ্বালানি তেলের সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট ডিপোর কন্ট্রোল-১ মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১৩টি তেল ডিপো পরিচালনা করছে। এসব ডিপো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, ফেনী, চাঁদপুর ও পার্বতীপুরে অবস্থিত। এসব ডিপোর মাধ্যমে সারা দেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংরক্ষণ ও বিতরণ করা হয়।

/এসএনকে/এম/
সম্পর্কিত
লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
দুই দফা বৃদ্ধির পর কমলো ফার্নেস অয়েলের দাম
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
শহীদ জিয়ার নামে ফিরছে দুই কলেজ, অধ্যক্ষরা বললেন ‘এলাকাবাসীও খুশি’
শহীদ জিয়ার নামে ফিরছে দুই কলেজ, অধ্যক্ষরা বললেন ‘এলাকাবাসীও খুশি’
ব্রাজিল নিয়ে এবার কী বলছেন জাপানের সেই খেলোয়াড়
ব্রাজিল নিয়ে এবার কী বলছেন জাপানের সেই খেলোয়াড়
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালেও উদ্বেগ কমছে না
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালেও উদ্বেগ কমছে না
নকআউট মিশনে মাঠে নেমেছে নরওয়ে-আইভরি কোস্ট
নকআউট মিশনে মাঠে নেমেছে নরওয়ে-আইভরি কোস্ট
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা