এলপিজির দাম কমল, ১২ কেজির সিলিন্ডার এখন কত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১৬:২৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬:২৭

এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা আগের মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। 

আজ বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করা হয়। সংস্থাটি জানায়, সৌদি আরামকোর জুলাই মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, ডলার বিনিময় হার ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়ে প্রতি লিটার ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

বিইআরসি জানিয়েছে, ১২ কেজির পাশাপাশি অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও কেজিপ্রতি নতুন হারের ভিত্তিতে সমন্বয় করা হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
সর্বশেষ খবর
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?