কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ

রাজশাহী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০০:১৩আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০০:১৩

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ফয়সাল ভাজা মাংস ও কালাভুনা হোটেলে গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রির অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার (২৫ আগস্ট) হোটেলটি পরিদর্শন করে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেছেন।

সোমবার সন্ধ্যার পর এমদাদ হক নামের একটি ফেসবুক আইডি থেকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, নওহাটার ফয়সালের কালাভুনার হোটেলে গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। পরে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হোটেলটির মালিক মো. ফয়সাল পবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

হোটেল পরিদর্শনে গিয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা যাচাই করতেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহরাব খান বলেন, ‘মাংসের নমুনাগুলো ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হবে। পরীক্ষায় মাংস গরুর কিনা এবং এর সঙ্গে অন্য কোনও প্রাণীর মাংস মেশানো হয়েছে কিনা, তা শনাক্ত করা সম্ভব। পরীক্ষার ফল পেতে সাধারণত চার-পাঁচ দিন সময় লাগে। বিশেষ ক্ষেত্রে এক সপ্তাহও লাগতে পারে। তখন সত্যটা জানা যাবে।’

সোহরাব খান আরও বলেন, ‘শুধু ওই হোটেল নয়, নওহাটা এলাকার অন্য মাংস বিক্রেতা ও কসাইদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কার কাছ থেকে মাংস সরবরাহ করা হয় এবং সরবরাহকারী কারা, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ-সংক্রান্ত সরকারি বিধিমালা অনুযায়ী নিয়মিত তদারক করা হবে।’

তবে অভিযোগ অস্বীকার করে হোটেলের মালিক মো. ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন ধরে নওহাটায় গরুর মাংসের ব্যবসা করছি। প্রতিদিন সকালে কসাইয়ের কাছ থেকে গরু জবাইয়ের পর মাংস সংগ্রহ করি। সেই মাংস দিয়েই হোটেলে কালাভুনা রান্না করা হয়। ঘোড়ার মাংস বিক্রির অভিযোগকে তিনি ভিত্তিহীন ও গুজব।’

ফয়সালের দাবি, তার হোটেলে প্রতিদিন অনেক মানুষ খেতে আসেন। গরুর কলিজা সীমিত থাকায় এমদাদ হক নামের একজন গ্রাহককে কলিজা দিতে না পারায় তিনি ক্ষুব্ধ হন। পরে ওই ব্যক্তি হোটেলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ করে ছড়িয়ে দেন। এতে তার ব্যবসা ও দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘হোটেলমালিকের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-সবজিতে অস্বস্তি, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই
রান্নার সময় সবুজ হয়ে গেলো গরুর মাংস, এলাকায় চাঞ্চল্য 
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন