তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৯:৩৬আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯:৩৬

রাজধানীর এফডিসি মোড় এলাকায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে রাজধানীর মগবাজার, ইস্কাটন, বাংলামোটর এলাকা প্রায় ৬ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরা সেন্টার ভবনের পেছনে বৈদ্যুতিক সাবস্টেশনে এই আগুন লাগার ঘটনা ঘটে।  খবর পেয়ে তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। সাবস্টেশনে আগুন লাগার কারণে আশপাশের অনেক এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ৭টা) বিদ্যুৎ আসেনি।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) একজন ঊর্ধ্বতন প্রকৌশলী বাংলা ট্রিবিউনকে জানান, দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা আছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা সচল করার চেষ্টা করা হচ্ছে। মেরামতের কাজ চলছে, বিদ্যুৎ স্বাভাবিক হতে রাত সাড়ে ১১টা থেকে ১২টা বাজতে পারে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের