কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুলাই ২০২৬, ০১:০০আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:০০

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী সোমবার (২৭ জুলাই) থেকে বুধবার (২৯ জুলাই) পর্যন্ত টানা তিন দিন কুমিল্লার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

পেট্রোবাংলার অধীনস্ত প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি শাটডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুলাই (সোমবার) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। পরদিন ২৮ জুলাই (মঙ্গলবার) বন্ধ থাকবে কুমিল্লা সদর দক্ষিণস্থ চৌয়ারা, সোয়াগাজী ও তৎসংলগ্ন এলাকাগুলোতে। এছাড়া ২৯ জুলাই (বুধবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। 

সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জরুরি প্রয়োজনে ১৬৫২৩ হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
গ্যাস সংকট: দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ক্ষোভ
সর্বশেষ খবর
আশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার ইউএনপির মধ্যে চুক্তি: বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন স্কলারশিপ 
আশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার ইউএনপির মধ্যে চুক্তি: বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন স্কলারশিপ 
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড