এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৩টা ১০ মিনিট থেকে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ এমএমএসসিএফডি। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলএনজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে গ্যাসের পরিমাণ আরও বাড়বে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করতে পারে। এতে সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

আগুন লাগার পর টার্মিনালটি প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকায় দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও, ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। 

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বাসাবাড়ির গ্রাহকরা। রাজধানীসহ দেশের অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস ছিল না বা চাপ ছিল খুবই কম। ফলে অনেক পরিবার রান্না করতে পারেনি। কেউ ইলেকট্রিক চুলা বা রাইস কুকার ব্যবহার করেছেন, আবার অনেকে হোটেল থেকে খাবার কিনে খেতে বাধ্য হয়েছেন।  

গ্যাস সংকটের প্রভাব পড়ে শিল্পকারখানাতেও। গ্যাসের স্বল্পতায় অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানায়। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে চালকদের। অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়। 

সংশ্লিষ্টদের আশা, টার্মিনালটি পুরোপুরি সচল হওয়ার সঙ্গে সঙ্গে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি খাতে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
নানামুখী অস্থিরতায় জনজীবনে বাড়ছে উদ্বেগ
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
সর্বশেষ খবর
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন
৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন
সাদা রঙেই মাত করবে তিল-কাজুর মুরগি ভুনা
সাদা রঙেই মাত করবে তিল-কাজুর মুরগি ভুনা
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন