লোডশেডিং ঘিরে হামলার শঙ্কা, নিরাপত্তা চায় পল্লী বিদ্যুতের ৮০ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৯:৫৫ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৯:৫৫

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। এতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে অসন্তোষ বাড়ছে। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ আগস্ট) পুলিশ প্রশাসনকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। সংগঠনের দফতর সম্পাদক মাহমুদ রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৪ কোটি গ্রাহককে বিদ্যুৎ সেবা দিচ্ছে। উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ এসব সমিতির মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হয়। কিন্তু চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সমিতিগুলোকে বাধ্য হয়ে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে।

চিঠিতে বলা হয়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ অবস্থায় দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ
সর্বশেষ খবর
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক