টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে

নাটোর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ২৩:১০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২৩:১০

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের অন্তত ১৫টি গ্রামে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ বন্ধের কথা জানানো হয়েছে। 

শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের কারণ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কথা উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্তত ১৫টি গ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা গ্রামগুলো বড়াইগ্রাম-১ উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন রয়েছে। ফলে এই তিন ফিডারে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলা এলাকায় বিদুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময়সীমা কম-বেশি হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার সরকার বলেন, ‘রেডহট নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এতে গ্রাহকদের অসুবিধা হতে পারে। এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

/এএম/ 
সম্পর্কিত
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা