সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৬:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৬:৩৪

সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগের মাসের নির্ধারিত দামেই সেপ্টেম্বরজুড়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে। 

সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বর মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৩৫ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং কেরোসিন ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই মূল্য ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর থাকবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। তবে সেপ্টেম্বর মাসে নির্ধারিত মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আগস্ট,  জুলাই ও জুন মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনও পরিবর্তন আনলো না সরকার।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
অটোরিকশায় সোলার চার্জিং: বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
মার্কিন নৌ অবরোধের মাঝেই তেল বিক্রি থেকে কত আয় করলো ইরান?
সর্বশেষ খবর
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
চীনে বাংলাদেশের ‘ঠান্ডা সমস্যা’
চীনে বাংলাদেশের ‘ঠান্ডা সমস্যা’
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা