মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোর প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৯

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাবা। রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। এ ঘটনায় আহত হয়ে ওমর
ফারুক যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন। আহত ওমর ফারুককে যশোরের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সড়কে প্রাণ গেলো ছাত্রদল নেতার, স্ত্রীসহ ৪ জন হাসপাতালে ভর্তি
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১৫
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়