নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১

নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে নরওয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে দুই দেশের সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন।

বৈঠকে মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা আনতে, বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণে দক্ষতা বাড়াতে এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ে সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতা চান।

এ ছাড়া অফশোর বিডিংয়ে অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগসহ বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের চলমান অংশগ্রহণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ অনুযায়ী প্রযুক্তি স্থানান্তর, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়ের বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।

রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা, বিশেষত অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে নরওয়ের আগ্রহের কথা জানান। এ বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্র অন্বেষণেও তার সরকারের আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাৎকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
সর্বশেষ খবর
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে